× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। নিহত সোহাগী খাতুনের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ভাগনে সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর রাতেই থানায় এসে মামলা করেন নুরুল ইসলাম। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে সুমনকে।

তিনি আরও বলেন, রোববার সকালে মামলার আসামি হিসেবে সুমনকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া সোহাগী খাতুনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি কৃষি ব্যাংকের মোড় এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ছেলে সুমনের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তার স্বামীর নাম মৃত আজিজুল ইসলাম। তার ছেলের নাম সুমন (৪০)। সুমন মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন। টাকার জন্য তিনি প্রায়ই মাকে নির্যাতন করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Link copied!