× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩৮ পিএম

গোপালগঞ্জ : ৩৯৭ ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে ৩৯৭ ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ১২টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সাধারণ কেন্দ্র হলো টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বলেছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে। যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, ভোটারটা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহণ করা হবে। সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!