× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:২৭ পিএম

নড়াইলে পরিযায়ী পাখি ও প্রকৃতি রক্ষায় সেমিনার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:২৭ পিএম

নড়াইলে পরিযায়ী পাখি ও প্রকৃতি রক্ষায় সেমিনার অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলে পরিযায়ী পাখি ও প্রকৃতি রক্ষায় সেমিনার অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতিকেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট ও গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ।

এ সময় অরুনিমা রিসোর্ট ও গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। 

আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক তাহারিন তৌহিদা, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপক মুনিব খন্দকার, সাংবাদিক মুন্সি আসাদুর রহমান ও আব্দুস সাত্তার প্রমুখ। 

এ সময় বক্তারা পরিযায়ী পাখি শিকার বন্ধ, তাদের নিরাপদ আবাস্থল গড়া ও প্রকৃতি রক্ষায় কি করণীয়, সে বিষয়ে আলোচনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!