× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:২৩ পিএম

ইসলামি হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় : চরমোনাই পীর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:২৩ পিএম

বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘আমরা একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে। ২৭৮টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি।’

তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘তাদের কথা ও কাজের কোনো মিল নেই। তারা ইসলামি লেবাস ধরে আছে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত ইসলাম নেই। তারা স্পষ্ট বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না। বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায় অত্যাচার, দুর্নীতি, অপশাসন এবং বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামি শাসনব্যবস্থা প্রয়োজন। শরিয়া আইনে শাসনব্যবস্থা চালু করতে হবে। ৯২% মুসলমানের এই দেশে ইসলামি হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভায় বক্তৃতা কালে মুহা. নজরুল ইসলাম নজু নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

Link copied!