× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

গ্রেপ্তার দুই অভিযুক্ত। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার দুই অভিযুক্ত। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর) ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ পাশে ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মো. সেলিম (২২) ও মো. হাসান (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে একটি লোহার রড/স্টিক এবং একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. হাসানের বিরুদ্ধে পূর্বে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। অপরদিকে, মো. সেলিমের বিরুদ্ধে একটি মাদক মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি দস্যুতা মামলা এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

এ ছাড়াও পৃথক আরেক অভিযানে, গাজীপুরের বাসন থানাধীন সোবেদ টাওয়ারের প্রধান ফটকের সামনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) অশোক কুমার পাল। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!