কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী এ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। ঐ ইটনাতে বসে থাকবে পাকিস্তানের পাঁচজন মিলিটারি, মিঠামইনে বসে থাকবে দশজন, অষ্টগ্রামে পাঁচজন। এই বিশজন মিলে জামায়াতের রাজাকার ও আলবদরের সঙ্গে যোগ দিলে ৭১-এর মতো পরিস্থিতি তৈরি হবে। এটি আমাদের দেশকে পরাধীন দেশে পরিণত করবে। রাস্তা দিয়ে ঘোরাফেরা করা যাবে না।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিঠামইনের ঢাকী ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এইরা মানুষের সন্তান না। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমাকে ভোট দেবেন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশকে পাকিস্তান বানানো যাবে না। আমার মা-বোনের ইজ্জত নষ্ট করবেন না। এইদের চেয়ে খারাপ পৃথিবীতে কেউ জন্মায়নি।’
ফজলুর রহমান আরও অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে তারা বলেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ডাকসুর ভিপি পর্যন্ত বলেছে, তারেক রহমানকে হাসিনার মতো লাথি দিয়ে দেশ থেকে বের করে দেব। এত বেয়াদব কেউ হয় না। এই ধরনের আচরণ শুধুমাত্র জামায়াতের জন্যই ডিকশনারিতে থাকবে—বেত্তমিজ, বেয়াদব, বেইমান।’
তিনি বলেন, ‘প্রথমে কিছু ভদ্র মহিলাদের বোরকা পড়িয়ে, কানের দুল, গলার চেইন, হাতে কিছু বিস্কুট ও চকলেট দিয়ে ভোট দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। পরে বলছে—ভোট দিলে বেহেশতের টিকিট পাবেন। বেহেশতের টিকিটের মালিক আল্লাহ। তুমি কি আল্লাহ? তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তবে চিরদিন জাহান্নামের আগুনে পোড়বে।’
সভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখাসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।


-20260203190127.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন