× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:০৯ এএম

মার্কেটে ভয়াবহ আগুন, দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:০৯ এএম

আগুনে পুড়ে যাওয়া দোকানঘর। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে পুড়ে যাওয়া দোকানঘর। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পুকুরপাড় এলাকার মার্কেটে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানে। এতে গাইটাল বাসস্ট্যান্ড পুকুরপাড় এলাকার একটি ইজিবাইক বিক্রয়কেন্দ্র সম্পূর্ণ পুড়ে যায়।

দোকানটির মালিক আ. কাদির জানান, তার দোকানে থাকা দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া একই মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানের মালিক মো. শরিফুল ইসলাম রুবেল জানান, তার দোকানে থাকা আনুমানিক ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!