× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:১১ পিএম

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

যৌথ বাহিনীর আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়। পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারোবাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।

মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!