× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০৫ এএম

‘আর কোনো দিন শ্রীবরদী-ঝিনাইগাতীর মাটিতে দুর্ঘটনা ঘটবে না’

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০৫ এএম

বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটির জমজমাট নির্বাচনি আমেজে ভাটা পড়লেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রুবেল বলেন, বাদল আমার কাছের ছোট ভাই ছিল। আমি তার বড় ভাই ছিলাম। বিগত দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে চারদলীয় জোটের আন্দোলন-সংগ্রামে সে মুখ্য ভূমিকা পালন করেছে। আমরা দুজন মিলে পরামর্শ করে আন্দোলন করেছি।

তিনি বলেন, বাদলের অকালপ্রয়াণে আজ আমরা শোকাহত। আজ শুধু এটুকুই বলব, আমরা জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির পক্ষে একজন বীর সেনানীকে হারালাম।

এ সময় তিনি নুরুজ্জামান বাদলের ভাই মাসুদকে উদ্দেশ করে বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে ঝিনাইগাতীতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা যদি আরেকটু সংযত হতাম, তাহলে এই দুর্ঘটনা ঘটত না।

আর কোনো দিন এই শ্রীবরদী-ঝিনাইগাতীর মাটিতে কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!