× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫২ এএম

নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫২ এএম

নিহত সালাউদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত সালাউদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূল এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় নিখোঁজ হওয়া এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সালাউদ্দিন। তিনি একই ইউনিয়নের বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ী কাজলের কর্মচারী শাকিল কুমিরা এলাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকার জ্বালানি তেল নিয়ে একটি বোটে করে বাড়বকুণ্ডের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে বাড়বকুণ্ড সাগর উপকূল এলাকায় পৌঁছালে একটি সশস্ত্র সন্ত্রাসী দল বোটটি থামিয়ে শাকিলকে মারধর করে এবং সব জ্বালানি তেল লুটে নেয়।

বিষয়টি জানতে পেরে ব্যবসায়ী কাজল, নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনসহ মোট আটজন একটি স্পিডবোটে করে সন্ত্রাসীদের সন্ধানে জেএমআই সংলগ্ন খালে যান। সেখানে লুটের বিষয়ে জানতে চাইলে সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী কাজল, শাকিল, জিকু, মিজান, সুমন ও ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন। এ সময় ড্রেজার প্রহরী সালাউদ্দিন নিখোঁজ হন।

নিহতের বোনের জামাই আকবর হোসেন বাদশা জানান, সন্ত্রাসীরা সালাউদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে আটক রেখেছিল।

ঘটনার পর চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!