× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৯ পিএম

জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াত প্রার্থীর সমর্থকরা ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শোডাউন করেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মোটরসাইকেল বহর, শোভাযাত্রা বা মিছিল নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একাধিক মোটরসাইকেল একসঙ্গে বহর নিয়ে সড়কে চলাচল করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে মোটরসাইকেল শোডাউন ও মশাল মিছিল আচরণবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
 

রূপালী বাংলাদেশ

Link copied!