× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৫ পিএম

গাজীপুরে ৪৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি শুরু হয়েছে গাজীপুরে। এই নির্বাচনের জন্য জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে গাজীপুর জেলা ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে অর্ধেকের কাছাকাছি ৪৪০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর মহানগর এলাকায় মোট ৪০০টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৭টি কেন্দ্রে ঝুঁকি থাকার কারণে বিশেষ নজরদারি চলছে। অন্যদিকে জেলা আওতাধীন উপজেলাগুলোতে ৫৩৫টি কেন্দ্রে ২১৩টি ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়েছে। উপজেলা ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা যথাক্রমে: সদর উপজেলায় ৪৭টির মধ্যে ৪৪টি, কালিয়াকৈরে ১২৮টির মধ্যে ৯১টি, শ্রীপুরে ১৪৮টির মধ্যে ৯৭টি, কাপাসিয়ায় ১২২টির মধ্যে ৪৬টি এবং কালীগঞ্জে ৯০টির মধ্যে ৩৫টি কেন্দ্র।

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের কার্যক্রম মনিটর করা হবে এবং যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সে ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, ভোটকেন্দ্র দখল রোধে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ভিডিপি সদস্য, সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন, যা আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করবে। আমরা ভোটারদের শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে নির্বাচনী পরিবেশ অবাধ ও নিরপেক্ষ থাকে,বলেন জানান তিনি।

অন্যদিকে, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দও নিরাপত্তা পরিস্থিতি মজবুত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এ সময় জনগণকেও শান্তিপূর্ণ ভোটের জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে গাজীপুরবাসী উচ্চ উৎসাহ ও প্রত্যাশায় রয়েছেন। তারা নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সকল প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি অবাঞ্ছিত কোনো পরিস্থিতি এড়াতে সকল পক্ষের সমঝোতা ও সহমর্মিতা কামনা করেছেন।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটের দিন যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!