× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৩৯ এএম

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ কক্ষ ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৩৯ এএম

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার অন্তত ১০টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বইপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ধ্বংস হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসায়ে নূরে মদীনা’তে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার সময় মাদ্রাসার ভেতরে অবস্থানরত শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে থাকা কোরআন, কিতাব, বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!