× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২৪ এএম

উখিয়া ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২৪ এএম

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক। ছবি : সংগৃহীত

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে থাকা এক হাজার রোহিঙ্গা আটক। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ক্যাম্পের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের অভিযান শুরু করেছে। অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

যৌথ বাহিনীর সদস্যরা জানান, নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্নে আয়োজন করতে মাঠ পর্যায়ে তারা সক্রিয় রয়েছেন।

সেনাবাহিনী ও যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, আটক রোহিঙ্গারা ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অবৈধভাবে বসবাস করছিল। এ ধরনের অভিযান আগেও চালানো হয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারীর বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে পরে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!