× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

নির্বাচন ঘিরে গাজীপুরে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের জনসভা, সমাবেশ, অনুষ্ঠান এবং মিছিল-শোভাযাত্রা আয়োজন ও তাতে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সব ধরনের জনসভা আহ্বান, রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠান আয়োজন, তাতে অংশগ্রহণ এবং মিছিল বা শোভাযাত্রা আয়োজন কিংবা তাতে যোগদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে ভোটগ্রহণ ও পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতের ঘটনা না ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেউ উসকানিমূলক কার্যক্রম, নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা শক্তি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বাড়তি নজরদারি থাকবে বলেও প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক ও সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে অতীতে নির্বাচনের সময় উত্তেজনার নজির থাকায় প্রশাসনের এই আগাম সতর্কতা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!