× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:১৭ পিএম

গৌরীপুরে গণভোটে ‘হ্যাঁ’ প্রচার এনসিপির

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:১৭ পিএম

গৌরীপুরে গণভোটে ‘হ্যাঁ’ প্রচার এনসিপির। ছবি : রূপালী বাংলাদেশ

গৌরীপুরে গণভোটে ‘হ্যাঁ’ প্রচার এনসিপির। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) এনসিপির কবি সেলিম বালার নির্দেশনায় উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের বোঝান যে, দেশে গণতন্ত্রকে সুসংহত করতে এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার পথ চিরতরে বন্ধ করতে গণভোটের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং অহেতুক রক্তপাত বন্ধ হবে। দেশকে এগিয়ে নিতে এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখতে হলে এই গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া নাগরিক দায়িত্ব। এর মাধ্যমেই একটি শোষণমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব।

কবি সেলিম বালা বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে দুটি নির্বাচন—একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোটের নির্বাচন। আমাদের ’৭১ ও ’২৪-কে সমুন্নত রেখে এই গণভোটে ‘হ্যাঁ’কে জয়ী করতে হবে। এই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না। সে লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় এই গণসংযোগ সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। প্রচারণায় এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

Link copied!