× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

দেশজুড়ে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে : ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা আসলে খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিতে ভয় পাওয়ার কিছু নেই। কেউ ভোটকেন্দ্র দখল করতে এলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দেশজুড়ে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে—এই জোয়ারকে আরও তরান্বিত করতে সবাইকে একসঙ্গে থাকতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে দেশে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে। একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল্লাহ মো. সালেহ এবং হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।

জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মো. বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো. শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার এবং ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের শুরা ও কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তি।

Link copied!