× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪৮ পিএম

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব : হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তালা ও কলারোয়ায় কোনো ধরনের বৈষম্য থাকবে না। তিনি বলেন, অতীতে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তালা ও কলারোয়ার বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করতে ধানের শীষে ভোট চান।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে একটি পক্ষ মব সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা করে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার দেখতে চায়।

বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেওয়া হবে বলেও তিনি জানান।

কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ আরও অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!