× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:০৯ পিএম

আমি কখনো কালো টাকা ব্যবহার করিনি : আজাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:০৯ পিএম

স্বতন্ত্র প্রার্থী  আসাদুল ইসলাম আজাদ। ছবি : রূপালী বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম আজাদ। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, তার বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একটি পক্ষ আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সোমবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কখনোই কোনো কালো টাকা ব্যবহার করিনি। কোনো অপরাধী চক্রের সঙ্গেও আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক জীবন সম্পূর্ণ স্বচ্ছ ও পরিচ্ছন্ন। তিনি দাবি করেন, ভোটের মাঠের পরিস্থিতি তার পক্ষে অনুকূল এবং জনগণের ভালোবাসা ও সমর্থন দেখে প্রতিপক্ষ এসব মিথ্যাচার ছড়াচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ আরও বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের কুৎসা রটানো অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন এবং শেষ পর্যন্ত জনগণের রায়ের ওপরই তার বিজয় নির্ভর করবে বলে তিনি আশাবাদী।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, তিনি নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। জনগণ উন্নয়ন, সৎ নেতৃত্ব ও নিরাপদ ভবিষ্যতের পক্ষে রায় দেবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!