× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:০৯ পিএম

চট্টগ্রামে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১১

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের অক্সিজেন মোড় সংলগ্ন আবুল খায়ের গ্রুপের স্টারশিপ দুধ কারখানায় বয়লার বিস্ফোরণে ১১ জন শ্রমিক ও কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় স্টারশিপ দুধ কারখানায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কারখানায় তিনজন শ্রমিক আহত হয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত।

বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহের জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Link copied!