× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:০১ পিএম

ধানের শীষের সমাবেশে বিএনপি নেতার মৃত্যু, দাফন সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:০১ পিএম

বিএনপি নেতার দাফন। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি নেতার দাফন। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহকারে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় ধানের শীষের নির্বাচনি জনসভার অদূরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে বিশ্বনাথের রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

সোহেল আহমদ চৌধুরীকে শেষবারের মতো দেখতে সোমবার রাতে তার বাড়িতে ছুটে যান সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা, ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহোদর এম আসকির আলী, ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ অসংখ্য দলীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবাসী বিএনপি নেতাকর্মী ও তার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

এদিকে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের নিজ বাড়ির সামনের মাঠে সোহেল আহমদ চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহসভাপতি এম আসকির আলী, ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, এম ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ।

Link copied!