× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৫৭ পিএম

বান্দরবানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আগুন

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানের পৌর শহরে বিএনপির নির্বাচনি প্রচারের একটি অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পৌর শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো এক সময় অস্থায়ী প্রচারণা কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। সকালে পুড়ে যাওয়া কার্যালয়টি দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে।

পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Link copied!