× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৪৭ পিএম

রাজশাহী-১ আসনে বিএনপির শক্তির পরীক্ষা নেবে জামায়াত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির শক্তির পরীক্ষা নেবে জামায়াত। এই আসনের দুই দলের প্রার্থীরা হলেন– বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন এবং জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমান। 

মুজিবুর রহমান এই আসনে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর হবার সুবাদে যেকোন মুল্যে আসনটি চায় দলটি। অন্যদিকে এই আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই শরীফ উদ্দীন।

ভোটারদের ভাষ্য, রাজশাহীর ৬টি আসনের মধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এই আসনে সবচেয়ে কঠিন লড়াই হবে দুই প্রার্থীর মধ্যে। তারা বলছেন, একমাত্র এই আসনটিতেই দুই হেভিওয়েট প্রার্থী মুখোমুখি হয়েছেন। জেলার অন্য কোন আসনে এমন লড়াই নেই।

দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও এই আসনে ভোটযুদ্ধে রয়েছেন ৫ প্রার্থী। অপর তিন প্রার্থী হলেন– আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের মীর মো. শাহজাহান ও স্বতন্ত্র প্রার্থী আল সাআদ। তবে পাঁচজনের মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনজন। তারা হলেন, শরীফ উদ্দিন, মুজিবুর রহমান ও আব্দুর রহমান। এর মধ্যে বিএনপির শরীফ উদ্দিন ও জামায়াতের মুজিবুর রহমানের মধ্যে লড়াই জমে উঠেছে। 

রাজশাহীর এই আসনটিতে মোট ভোটারের প্রায় ৩০ ভাগ আদিবাসী। ভোটাররা বলছেন, এ আসনে আদিবাসীদের ভোট প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এই ভোটগুলো সব সময় আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষেই যেতো। এবার আদিবাসীদের ভোট নিজেদের বাক্সে ঢুকাতে চান বিএনপি ও জামায়াতের প্রার্থী। 

নির্বাচন কমিশন সূত্র মতে, ৪টি পৌরসভা ১৬টি ইউনিয়ন নিয়ে ৭৭০ বর্গকিলোমিটার আয়তনের এই আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৩৪ হাজার ৬৯৯ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৪ হাজার ৭৮ জন। 


 
গোদাগাড়ীর কলেজ শিক্ষক তসলিম উদ্দীন বলেন, ‘নির্বাচনে বিএনপি-জামায়াত দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। তবে জয় নির্ধারিত হতে পারে আদিবাসীদের ভোটে। ফলে ভোট পেতে তাদের কাছে দুই দলের লোকজনই যাচ্ছেন। সারাজীবন অবহেলিত থাকলেও ভোটের জন্য কদর বেড়েছে আদিবাসীদের।’

জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘জামায়াত এই আসনটিতে আগে থেকেই শক্তিশালী। এবার নতুন প্রজন্মের ভোটাররাও তাদের পক্ষে। জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।’

বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন বলেন, ‘এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। জনগন বিএনপির সঙ্গে আছে। তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।’

Link copied!