× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:০৬ এএম

আনসারের ডিউটির প্রলোভনে ৬৫ জনের টাকা আত্মসাৎ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:০৬ এএম

আটক ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

আটক ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক আখের আলী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

অভিযোগ রয়েছে, আখের আলী আনসার-ভিডিপিতে নির্বাচনি ডিউটি দেওয়ার আশ্বাস দিয়ে গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা সংগ্রহ করেন। প্রায় ১০ দিন আগে তিনি এ টাকা নেন বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন পার হলেও ডিউটির কোনো কাগজপত্র না পাওয়ায় তাদের সন্দেহ হয়। মঙ্গলবার বিকেলে এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, ‘আমার স্ত্রীর কাছ থেকেও এক হাজার টাকা নেওয়া হয়েছে। ডিউটির কথা বলে টাকা নিলেও কোনো ডিউটি দেওয়া হয়নি।’

এদিকে, আখের আলী টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, তিনি ওই টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফর রহমানের কাছে দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান বলেন, ‘আমি তার কাছ থেকে কোনো টাকা নিইনি। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!