× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৪৭ পিএম

নোয়াখালীতে ২৬১ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৪৭ পিএম

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নোয়াখালীতে চিহ্নিত হয়েছে ২৬১টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে ভোটের দিন ঘিরে এখনো শঙ্কা কাটেনি ভোটারদের।

নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৭৫টি। এর মধ্যে প্রশাসনের তালিকায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৬১। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে ভোটারদের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের মাঝে কেন্দ্রে যাওয়া নিয়ে উদ্বেগ ও ভীতি লক্ষ্য করা যাচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নোয়াখালী-১ আসনে ১৪১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি, নোয়াখালী-২ আসনে ১১১টির মধ্যে ৩৮টি, নোয়াখালী-৩ আসনে সর্বাধিক ৬০টি, নোয়াখালী-৪ আসনে ৪২টি, নোয়াখালী-৫ আসনে ৫১টি এবং নোয়াখালী-৬ আসনে সর্বনিম্ন ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।


 
এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীতে সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক (নোয়াখালী)। বাড়তি নিরাপত্তার আশ্বাস থাকলেও ভোটের দিন নোয়াখালীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঘিরে নজর থাকবে সবার।

রূপালী বাংলাদেশ

Link copied!