× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০০ পিএম

আরও এক ভোটকেন্দ্রে আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০০ পিএম

ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে দুর্বৃত্তরা এই নাশকতার চেষ্টা চালায়।

জানা গেছে, দুই কিশোরের সাহসিকতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল দুই কিশোর। বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

অভিযোগ উঠেছে, কেন্দ্রটির নিরাপত্তায় দুজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী (নিরাপত্তাকর্মী) দায়িত্বরত থাকার কথা থাকলেও ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। আগুন লাগানোর সময়ে তারা তিনজনই রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন।

খবর পেয়ে দুমকী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহসহ পুরো ঘটনার ছবি তুলে রেখেছে। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া না গেলেও সব দিক মাথায় রেখে কাজ করছি। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!