× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৮ পিএম

মসজিদের সীমানা প্রাচীর ভেঙে দিল চসিকের ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৮ পিএম

মসজিদের সীমানা দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

মসজিদের সীমানা দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিরুদ্ধে মসজিদের সীমানা দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের চকবাজারের দেবপাহাড় সংলগ্ন পার্সিভিল হিল ওয়েলফেয়ার সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানা পুলিশের উপস্থিতিতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এ অভিযান পরিচালনা করেন।

পার্সিভিল হিল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আতাউল হাকিম চৌধুরী খসরুর অভিযোগ, দেবপাহাড় ও পার্সিভিল হিল দুটি পাশাপাশি এলাকা। পার্সিভিল হিল বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে সীমানা দেয়ালটি নির্মাণ করা হয়, যা পার্সিভিল হিল এলাকার শেষ সীমানায় অবস্থিত। তার দাবি, মসজিদের পাশ দিয়ে কখনোই দেবপাহাড় এলাকার বাসিন্দাদের চলাচলের কোনো পথ ছিল না।

তিনি আরও অভিযোগ করেন, চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মোস্তফা টিনু আর্থিক সুবিধার বিনিময়ে একসময় পার্সিভিল হিল সোসাইটির বায়তুল আমান জামে মসজিদের সীমানা দেয়াল ভেঙে দেন। পরে মসজিদ কমিটির উদ্যোগে পুনরায় দেয়াল নির্মাণ করা হয়।

অন্যকে আবাসন সুবিধা পাইয়ে দিতে মসজিদের সীমানা দেয়াল কীভাবে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো—এমন প্রশ্ন তুলে আতাউল হাকিম চৌধুরী খসরু বলেন, ‘অভিযান পরিচালনাকারী স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানকে বারবার অনুরোধ করে বলেছি, অতীতে কোনো সময় পার্সিভিল হিল এলাকা দিয়ে দেবপাহাড় এলাকার বাসিন্দাদের চলাচলের রাস্তা ছিল না। তার সঙ্গে সিটি মেয়র ডা. শাহাদাতের কথাও বলে দিয়েছি। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি।’

ভুক্তভোগীদের দাবি, চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নির্দেশে আরসিসি ঢালাই করা মসজিদের পাশের সীমানা দেয়াল শ্রমিকরা ড্রিল মেশিন দিয়ে ভেঙে ফেলেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি যেহেতু জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ পদের একজন বিচারক, তাই গণমাধ্যমে বক্তব্য দিতে পারি না। এ বিষয়ে আমার পেশকারের সঙ্গে কথা বলতে পারেন।’

Link copied!