× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪১ পিএম

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪১ পিএম

আটককৃত জামায়াত নেতা। ছবি : সংগৃহীত

আটককৃত জামায়াত নেতা। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে এক জামায়াতে ইসলামী নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হেলালী। তার সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালায়। 

এ সময় গাড়ির পেছনে একটি বাজারের ব্যাগে কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকার নোটে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনকে খবর দেয়।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান।

এ বিষয়ে ইউএনও আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। যেহেতু তাকে সরাসরি টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা হয়নি, তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!