× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০১ পিএম

লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম। অনুষ্ঠিত হয়েছে পুলিশের নির্বাচনি প্রস্তুতি প্যারেডও। টানা প্রচার শেষে ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে নির্বাচনি সরঞ্জামগুলো বিতরণ করা হয়। সহকারী রিটার্নিং অফিসারের ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ নির্বাচন কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জামগুলো বিতরণ করেন। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা।

এদিকে সকালে পুলিশ লাইনস মাঠে পুলিশের নির্বাচনি প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি জানান, চারটি সংসদীয় আসনে ৪৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুপাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপত্তায় ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের মব সৃষ্টি বা বিশৃঙ্খলা না হয়, সেদিকে কঠোর নজরদারি দিতে হবে। সবার আশা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা।

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ বিভিন্ন রাজনীতিক দল ও স্বতন্ত্রসহ ২৯ প্রার্থী। ভোটার রয়েছেন ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবিসহ ৯৮০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। কাজ করছে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনীও। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সড়ক, মহাসড়কসহ অলিগলিতে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

রূপালী বাংলাদেশ

Link copied!