× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৩১ পিএম

অপপ্রচারের অভিযোগে ইউএনওর কাছে লিখিত অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

লিখিত অভিযোগে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু উল্লেখ করেন, বরমী বরামা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধির ২০ নম্বর বিধি লঙ্ঘন করে একটি জোটের পক্ষে প্রচারণায় জড়িত রয়েছেন। পাশাপাশি বুধবার সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রার্থীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হয়েছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যৌথ বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া তার দুই কর্মী পাঁচ লাখ টাকাসহ আটক হয়েছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’

তিনি এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। কারও মানহানি করার উদ্দেশ্য তার ছিল না।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশি মদ ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Link copied!