× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৪০ পিএম

গণনায় মিলল ৭৪ লাখ টাকা, হাসপাতালে জেলা জামায়াত আমির 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৪০ পিএম

হাসপাতালে জেলা জামায়াত আমির  বেলাল উদ্দিন।  ছবি - সংগৃহীত

হাসপাতালে জেলা জামায়াত আমির  বেলাল উদ্দিন। ছবি - সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের টাকা গণনা করা হয়েছে। প্রাথমিকভাবে তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করার কথা বলা হলেও গণনায় মিলেছে ৭৪ লাখ টাকা। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থবোধ করায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

ওসি বলেন, বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা টাকা গণনা করা হয়েছে। গণনায় ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। এইটা ব্যবসায়ীক টাকা বলে দাবি করেছেন বেলাল উদ্দিন। 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করার সময় বেলাল উদ্দিন অসুস্থ বোধ করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায় এবং তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত।

তার দাবি, লাগেজে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার উৎস ও উদ্দেশ্য সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে না পারায় তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানায় এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তি জানিয়েছে, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!