চুয়াডাঙ্গায় দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৮টা পর্যন্ত।
চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ভোটকেন্দ্র ৩৫৪টি। এই দুটি আসনে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে দেখা যায়, সাধারণ ভোটাররা সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন