× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৪৫ পিএম

লাকসামে ভোট দিলেন ভাইয়া গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৪৫ পিএম

লাকসাম রেলওয়ে হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব‍্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। ছবি : রূপালী বাংলাদেশ

লাকসাম রেলওয়ে হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব‍্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম রেলওয়ে হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব‍্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোট দিয়ে বেরিয়ে আসার পর মারুফ সাত্তার আলী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে এটা আমার অধিকার।’

তিনি আশা করেন, ‘আমি চাই দেশের সব মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ এবং ব্যবসায়ীবান্ধব বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন ভালোভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

Link copied!