× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:০৫ পিএম

লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে এ্যানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল আসছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন এলাকায় সমর্থকরা অবস্থান নিয়ে ফলাফলের আপডেট জানতে অপেক্ষা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!