তিন দশক পর রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী সাঁচিং প্রু জেরী এগিয়ে রয়েছেন।
এই আসনে মোট কেন্দ্র ১৮৭টি। এর মধ্যে ১৪৩টি কেন্দ্রের ফলাফলে তিনি ৯৭ হাজার ৬০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ মো. সুজাউদ্দিন (শাপলা কলি) একই ১৪৩টি কেন্দ্রে পেয়েছেন ১৫ হাজার ৩৩৭ ভোট।
জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৭১৫ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৭৯২ ভোট।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন