× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৪ এএম

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর ফলাফল স্থগিত ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৪ এএম

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হবে না। তবে ওই আসনের অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা যাবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি হিসাবে আসলাম চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঋণখেলাপি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!