× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৪৯ এএম

জনতার ভালোবাসায় ভাসলেন নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৪৯ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের গ্রামের বাড়ি জনসমুদ্রে পরিণত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে তার নিজ বাসভবনে রাজনগরসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির আঙিনা, আশপাশের সড়ক ও খোলা জায়গা মুহূর্তেই লোকে লোকারণ্য হয়ে ওঠে।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এম নাসের রহমান বলেন, বাহারমর্দানের ইতিহাসে এখানে এতো মানুষ আগে কখনও দেখিনি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনি কাজে যারা কাজ করেছেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমরা এ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। আওয়ামী লীগ না থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের কঠিন চাপে রেখেছিল। 

তিনি আরও বলেন, মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায় ও চা–বাগানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ধানের শীষ প্রতীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এম নাসের রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করবে—এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেছিলেন, যা বাস্তবে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত জনতা সমর্থনসূচক স্লোগান দেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রমজানের পর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজের তালিকা করে বাস্তবায়ন শুরু করার কথাও জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ কন্যা আমিরা রহমান, কনিষ্ঠ কন্যা মাহিবা জারা রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলু, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুসহ দলীয় নেতারা।

বিজয়ের পর এমন স্বতঃস্ফূর্ত জনসমাগমকে স্থানীয়রা জনগণের আস্থা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। বাহারমর্দনের এ সমাবেশ মৌলভীবাজার–৩ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!