× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:১৫ এএম

টাঙ্গাইলে দুই নারী প্রার্থীর জামানত বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:১৫ এএম

আইনিন নাহার (টাঙ্গাইল-৩) এবং ফাতেমা আক্তার বিথী (টাঙ্গাইল-৫)। ছবি : রূপালী বাংলাদেশ

আইনিন নাহার (টাঙ্গাইল-৩) এবং ফাতেমা আক্তার বিথী (টাঙ্গাইল-৫)। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুজন ছিলেন নারী প্রার্থী। 

তারা হলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা আক্তার বিথী। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুজনই তাদের জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাচ্ছেন না।

নির্বাচনি বিধি অনুযায়ী, মোট কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থী জামানতের টাকা ফেরত পান না।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮২ হাজার ৭২০। এখানে ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৬০টি। জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল প্রায় ২৯ হাজার ৫৮২ ভোট। কিন্তু হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার পেয়েছেন মাত্র ১ হাজার ৮৭ ভোট। ফলে তিনি জামানত হারাচ্ছেন।

অন্যদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। এখানে ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১টি। জামানত ফেরতের জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৬ হাজার ৫৬০ ভোট। কিন্তু মাথাল প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার বিথী পেয়েছেন মাত্র ২২১ ভোট। ফলে তিনিও জামানতের টাকা ফেরত পাচ্ছেন না।

এ বিষয়ে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মোট কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থী তার জামানতের টাকা ফেরত পান না।

রূপালী বাংলাদেশ

Link copied!