× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪০ পিএম

সামাদ পেটাল রাকার মেয়েকে, রাকা ভেঙে দিল সামাদের ঘর

বিল্লাল হোসেন, যশোর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির মাদ্রাসা পাড়ায় আব্দুস সামাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রাকা তরফদারের ভাড়াটে দুর্বৃত্তরা এই তাণ্ডব চালায়। এ সময় লুটপাট চালানো হয় বলে অভিযোগ।

জানা গেছে, মাদ্রাসা পাড়ার আব্দুস সামাদের সাথে প্রতিবেশী রাকা তরফদারের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১১ ফেব্রুয়ারি সকালে দুই পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। এ সময় সামাদ পক্ষের লোকজন রাকা তরফদারের মেয়ে রুবিনা আলমকে মারধর করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আব্দুস সামাদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাকা তরফদারের একদল ভাড়াটে দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে প্রথমে দুটি গেট ভাঙচুর করে। পরে ঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা দামি মোবাইল ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে হামলা চালিয়ে তাণ্ডব চালানো হলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

আব্দুস সামাদ আরও অভিযোগ করেন, রাকা তরফদার ভৈরব নদের সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন। এখন তার জমি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

এ বিষয়ে রাকা তরফদারের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।

চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রাকা তরফদারের লোকজন সামাদের বাড়িতে হামলা চালিয়ে দুটি গেট ভাঙচুর করেছে। খবর পেয়ে তিনি ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!