× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৫১ পিএম

‘নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না’

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৫১ পিএম

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- রূপালী বাংলাদেশ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- রূপালী বাংলাদেশ

মাঠপর্যায়ে নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে বিএনপির চেয়ারম্যান ও সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যর্থ হলে তার পতন শেখ হাসিনা সরকারের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১১ দলীয় জোটের বিজিত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই নেতাকর্মীদের নিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সম্ভব হবে না। পরবর্তীতে এই ধারাবাহিকতা ধরে রাখলে শেখ হাসিনার চেয়েও তারেক রহমানের খারাপভাবে পতন হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ত্রয়োদশ নির্বাচনে তার আসনে অনিয়ম এবং পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসের বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, দলের ভেতরে যারা নব্য আওয়ামী ফ্যাসিবাদী আচরণ করছেন তাদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। চর দখলের মতো নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ইসি নির্বাচনে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। বরং তারা ব্যর্থ হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেছেন।

বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদ ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন এবং তিনি ঈগল প্রতীক নিয়ে ৬১ হাজার ১৯২ ভোট পেয়ে বিজিত হয়েছেন। এই আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  

প্রার্থী ফুয়াদ অভিযোগ করেন, বাবুগঞ্জে কেন্দ্র দখল চেষ্টা রুখতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদী উপজেলার পরিস্থিতির দিকে নজর দেওয়া সম্ভব হয়নি। এবং মুলাদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে পৌঁছাতে না পারায় সেখানে অনিয়ম বেশি হয়েছে। ভোট শেষে এজেন্টরা নিরাপদে গিয়ে ফোনে এসব তথ্য জানিয়েছেন বলে দাবি করেন তিনি। 

সংবাদ সম্মেলনে কয়েকটি কেন্দ্রের অনিয়মের ছবি প্রদর্শন করে তিনি বলেন, এ ধরনের চর দখল ও জালিয়াতির নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে। গণভোটের চেয়ে এমপি ভোট বেশি পড়েছে এতে বড় ধরনের কারচুপির প্রমাণ মেলে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!