× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:০৭ পিএম

পরাজিত হয়েও ফেসবুক পোস্টে সমর্থকদের কৃতজ্ঞতা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা সাবেক দুবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি ওই পোস্ট দেন। ওই পোস্টের কমেন্টে তার সমর্থকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন 'আপনি জনতার এমপি', আবার কেউ লিখেছেন 'ষড়যন্ত্র করে আপনাকে পরাজিত করা হয়েছে।'

ফেসবুক পোস্টে তিনি বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনি প্রচারে মিছিল, মিটিং, শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন কলে ও মেসেজের মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশও করেন।

শামীম সাঈদী ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ওই পোস্টে বলেন, আমাদের এ পথচলা থামবে না, চলবে। অতীতের মতো এখনো আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

শামীম সাঈদীর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। শামীম সাঈদী ৮২৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন। তার সেজ ভাই মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!