চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন