× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:০৬ পিএম

শেরপুর সীমান্তে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:০৬ পিএম

বালুদস্যুদের হামলায় শেরপুরে এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। ছবি : রূপালী বাংলাদেশ

বালুদস্যুদের হামলায় শেরপুরে এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)। তাদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল সংঘবদ্ধভাবে দুই বন কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলার পর স্থানীয়রা ও বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া বলেন, বুধবার ভোর ৫টার দিকে গজনী এলাকায় একটি বালুর গাড়ি আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন। পরে তিনি আমাকে ফোন দিলে আমি এসিএফ স্যারসহ ঘটনাস্থলে যাই। সেখান থেকে বালুর গাড়ি ও চালককে আটক করে আমাদের রাংটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

পরে পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে ঝিনাইগাতী থানায় জানানো হলে পুলিশ আসে। চালক ও গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরই রেশ ধরে রাতে বালুদস্যুরা আমাদের বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে।

বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী বিষয় পরে জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!