× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:২৩ পিএম

আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার সংলগ্ন রহিমা মঞ্জিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী নুর নবী জানান, কামাল মিয়ার পরিবার কোথাও গেলে বাড়ি দেখাশোনার জন্য তার কাছে চাবি দিয়ে যান। তিনি সন্ধ্যায় বাতি জ্বালিয়ে দিয়ে যান এবং সকালে এসে বন্ধ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাতি বন্ধ করতে এসে তিনি দেখেন মূল গেট খোলা। ভেতরে গিয়ে দেখেন ঘরের দরজাও খোলা।

পরে স্থানীয় জহুরুল হক মাস্টারকে ডেকে ঘরের ভেতরে গিয়ে দেখেন সবকিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক চেয়ারম্যান ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

সরেজমিনে জানা যায়, প্রবাসী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাড়িতে তার মেয়ে ও স্বজনরা থাকেন। গত পরশু এক আত্মীয়ের বিদেশ গমনের কারণে তাঁরা বিমানবন্দরে বিদায় দিতে যান।

এ সুযোগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা মূল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির সিসিটিভি ক্যামেরা অকেজো করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে কেউ না থাকায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গেছেন এবং থানায় অবহিত করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রনি মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বাড়ির কেউ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!