× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৪৬ পিএম

গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৪৬ পিএম

গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির  ভাসমান মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে ভাসমান অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের কমলাপুর এলাকা সংলগ্ন গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়িকে জানায়। নৌপুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

নৌপুলিশ ফাঁড়ির ওসি খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!