মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ছাতকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা।
সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একুশ বাঙালি জাতির আত্মমর্যাদা ও ভাষার অধিকারের প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন