× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৯:৪৭ পিএম

ফসল নষ্টের জেরে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাশ্বের হাওলাদারের (৭৫) মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে রিয়াজ হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন এবং সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ৩১ মে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামের রসূল হাওলাদারের পালিত ছাগল প্রতিবেশী মোবাশ্বের হাওলাদারের বাগানের ফসল নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে রসূল হাওলাদার মোবাশ্বের হাওলাদারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৪ জুন) তিনি মৃত্যুবরণ করেন।

কাউখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবাদ আলী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!