× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৭ পিএম

নওগাঁয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

পরে একে একে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

রমজান মাস হওয়ার পরও সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতির কোনো অংশে কম ছিল না। ভাষার গান আর ফুলে ফুলে মুখরিত ছিল নওগাঁ শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!