× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২০ পিএম

সাংসদের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানার পরপরই পুলিশকে অবহিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে।

মহিত তালুকদার বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি। তিনি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, শনিবার বিকেল থেকে হঠাৎ করে একটি প্রতারক চক্র তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে তার পরিচিত ব্যক্তিদের কাছে খুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন অজুহাতে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দাবি করে। বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্নজনের কাছে মোবাইল নম্বরও পাঠানো হয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকেই তাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!