× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৪১ পিএম

মুড়িতে ইউরিয়া ও হাইড্রোজ ঠেকাতে ভোক্তা অধিকারের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইফতারির প্রধান অনুষঙ্গ মুড়িতে উজ্জ্বলতা বাড়াতে ও আকার বড় করতে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ও ‘ইউরিয়া’ ব্যবহার করেন। এই প্রবণতা রোধে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লায় বেশ কয়েকটি মুড়ির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসরাফিল সরকার রোড ও দাপা ইদ্রাকপুর এলাকার মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক পাওয়া না গেলেও ব্যবসায়িক অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, রাসায়নিকমুক্ত হলেও প্রতিষ্ঠান দুটিতে অন্যান্য প্রশাসনিক অসঙ্গতি ধরা পড়ে। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মেসার্স সোনারগাঁও শাহপরান ফুডকে ৫ হাজার টাকা এবং মেসার্স ভান্ডারী ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কারখানা দুটি সিলগালাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!